জাতীয়

“নতুন কারিকুলামে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে”

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যে দক্ষতাগুলো ছাড়া কোনো কাজ করাই সম্ভব না, অর্থাৎ প্রেজেন্টেশন করার সক্ষমতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা, পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সার্বজনীন দক্ষতা নিতে পারে, সেটা মাথায় রেখেই আমাদের নতুন কারিকুলাম।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের মেয়েরা গতকাল ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। এটি আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। মাত্র দুদিন আগে রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন যে, যাতে করে মাধ্যমিক পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা ফুটবল খেলার সুযোগ পায়, ক্রিকেট খেলায় সুযোগ পায়। এজন্য আমরা সারাদেশে প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশন একটু এগিয়ে গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এরই মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, মেয়রের কাছে অনুরোধ রাখবো, চট্টগ্রামের সব খেলার মাঠ যেন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকে। মাঠে মেলার প্রয়োজন নাই, আমাদের খেলার প্রয়োজন। একটা নির্দিষ্ট সময় মেয়েদের খেলার জন্য ব্যবস্থা থাকার প্রয়োজন আছে। কারণ দেশের ৫০ শতাংশ নারী। তাদেরও মানসিক ও শারীরিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। এতে ছেলেদের সঙ্গে মেয়েরাও এগিয়ে যাবে। তাহলে হবে একটি সুষম উন্নয়ন।

আরও পড়ুনঃ “বিরোধী দল না এলেও কিন্তু নির্বাচন ফেয়ার করেছি”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র