অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো মেনে নেওয়া হবে না: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল রপ্তানি বন্ধ রয়েছে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির নির্দেশনা রয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় একাধিক অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেন মন্ত্রী।
অভিযানে ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সবাই মিলে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, চাল রপ্তানি বন্ধ রয়েছে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির নির্দেশনা রয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মিলগেটে চালের দাম কমেছে। যদি খুচরা বাজারেও দাম বাড়ানো হয় তাহলে অভিযান আরও জোরদার করা হবে।





