জাতীয় ফিচার

ফলাফল দিয়ে মূল্যায়ন থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি

ফলাফল দিয়ে মূল্যায়ন থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমের মধ্যে সান্নিবেশ করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ এক্টিভিটি লার্নিংয়ের মধ্যদিয়ে শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এক ধরনের মানসিকতা হয়েছে যে একজন শিক্ষার্থী শুধুমাত্র ফলাফল দিয়েই মূল্যায়ন হবে। এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। এমন ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলাম হয়েছে। আমরা আশা করছি যথাসময়ে তা বাস্তবায়ন করতে পারবো।

মন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে আমদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ একটিভিটি লার্নিং। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে  ‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত  ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকার ২৪০ পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র