জাতীয় ফিচার

“মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে”

আসন্ন ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকাল পর্যন্ত বিজিপিসহ ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও রয়েছে।

মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাবারুদ পড়া, বাংলাদেশি নিহত হওয়ায় ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, এজন্য দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রদূত তার সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। মিয়ানমার জানিয়েছে নৌরুটে তাদের নাগরিকদের নিয়ে যাবে।

‘সীমান্ত অরক্ষিত থাকা এবং সরকারের নতজানু নীতির কারণে মিয়ানমার সীমান্তে এমন পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপির এমন দাবির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের নীতির কারণে ওখানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘর্ষ হচ্ছে? আসলে রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’

‘নির্বাচনের পর বহির্বিশ্ব সরকারকে কতটুকু সমর্থন করবে, তা নিয়ে বিএনপির সন্দেহ ছিল। যখন দেখতে পেল নতুন সরকারকে বিশ্বের সবাই অভিনন্দন জানাচ্ছে, কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নতুন সরকারের সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর জন্য এবং আমাদের সম্পর্ক উচ্চতর মাত্রায় নিতে অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের প্রলাপ বকছে বিএনপি,’ যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ “মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র