জাতীয় ফিচার

“বঙ্গবন্ধু যেই পুলিশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হয়েছে”

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ জনগণের বন্ধু হয়েছে। এই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। যে কোনো বিপদে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু যেই পুলিশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে চকলেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ যে জনগণের পাশে আছে, জনগণের কথা ভাবে, তা এই চকলেট উৎসবের মাধ্যমেই প্রমাণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে এ চকলেট উৎসবের আয়োজন করে। এটি অনেক চমৎকার বিষয়।

এ উৎসব ঢাকার মানুষের জন্য পুলিশের ভালোবাসা মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, বর্তমানে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। তারা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। করোনার সময়ও পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাদের এখন মানুষ বন্ধু মনে করে।

এ সময় চকলেট উৎসবের কোমলমতি শিশুদের দিকে তাকিয়ে স্মৃতিচারণা করে তিনি বলেন, আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। এখানে এলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তেজগাঁওয়ের এই সরকারি বিজ্ঞান কলেজ মাঠে আমি কত খেলেছি। বাঁদরামি করেছি।

আরও পড়ুনঃ মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়লো বাংলাদেশে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র