জাতীয় ফিচার

বিএনপির প্রতিষ্ঠা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত খুনি চক্র, তারা হত্যার রাজনীতিই করে। বিএনপির প্রতিষ্ঠা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে।

আজ বুধবার সকালে ১৯৯৪ সালে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের ৭ নেতাকর্মী স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,আজ যারা বিএনপির বড় বড় নেতা তারা অন্য দল থেকে এসেছেন। রাজনীতিতেও কিছু কাক আছে। এই কাকেরাই হচ্ছে বিএনপির বড় বড় নেতা। জিয়াউর রহমান যখন উচ্ছিষ্ট জমালো, তখন এই কাকদের জমিয়ে বিএনপি প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ২৮ অক্টোবর সরকার পতনের জন্য রাস্তায় নেমেছিলেন। সেদিন তারা ইসরায়েলি বাহিনীর অনুকরণ করে হাসপাতালের অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছেন। পরে যখন পুলিশ প্রতিরোধ গড়ে তুললো তখন বিএনপিকে আর পাওয়া গেলো না। বিএনপির রাজনীতির তিনটি উপদান রয়েছে- তা হচ্ছে হত্যা-খুন -সন্ত্রাস, জালিয়াতি, অপপ্রচার। বিএনপি কংগ্রেসম্যানদের স্বাক্ষরও নকল করেছে। এরা শুধু খুনি রাজনৈতিক দল নয়, বিএনপি একটি জালিয়াতি দল।

হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বলল, তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধির উপস্থিতি এটাই প্রমাণ করে যে, (তারা) সরকার নয়, সংসদকেও বৈধতা দিয়েছে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারকে সবাই বৈধতা দিয়েছে। সংসদকেও বৈধতা দিয়েছে। বিদেশি রাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। তারা আমাদের উন্নয়নের সহযোগী।

আরও পড়ুনঃ “বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র