জাতীয় দেশ সংযোগ ফিচার

জিএম কাদের-চুন্নুকে অব্যাহতি; নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।

আজ রোববার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভার আয়োজন করেন তিনি। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

রওশন বলেন, অব্যাহতি আদেশ বাতিল করে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা (জিএম কাদের-চুন্নু) তা আমলে নেননি। এরই ধারাবাহিকতা গত ২৫ জানুয়ারি জাপার তৃণমূলের ৬৬৮ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করে সংকট সৃষ্টি করেছেন।

তিনি বলেন, নেতাকর্মীদের অনুরোধে পার্টির গণতন্ত্রের ২০/১ ধারায় ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিলাম।

আরও পড়ুনঃ “যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র