শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভুটানের রাজা
ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে ভুটানের রাজা এ অভিনন্দন জানান।
ফোনালাপে উভয় নেতা দুদেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে আমি অভিনন্দন জানিয়েছি।’
মোদি লিখেছেন, ‘সফলভাবে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ।’
আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ





