জাতীয় দেশ সংযোগ ফিচার

“কম ভোটার উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসন্তোষ প্রতিফলিত করে না”

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি বলেছেন, কম ভোটার উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের (আওয়ামী লীগ) প্রতি অসন্তোষ প্রতিফলিত করে না। এটি বিএনপি এবং অন্য কিছু দলের কর্মকাণ্ড সংশ্লিষ্ট উদ্বেগেরও প্রতিফলন, যারা সহিংসতা ও জীবনহানি এবং সম্পত্তির ক্ষতি ও অবকাঠামো ধ্বংসের জন্য পরিচিত।

রোববার রুশ সংবাদমাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ভারতীয় সাবেক এ কূটনীতিকের মতে, এমনটা নয় যে, তারা (বিএনপি-জামায়াত) মানুষের কাছে খুব জনপ্রিয়।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিনসহ বিএনপির ডাকা দুদিনের হরতাল সত্ত্বেও বাংলাদেশে ৪০ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। এর আগের অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে যা ছিল ৮০ শতাংশ।

রুশ এ গণমাধ্যমের ভাষ্য, বাংলাদেশের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ছিল এবং ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন সমালোচকরা। কিন্তু বাংলাদেশের জনগণ ছাড়া অন্য কারও কাছে তার বৈধতা প্রমাণ করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটির জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স, আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র