Uncategorized

“দেশের উন্নয়ন এখন দৃশ্যমান”

মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে ড. আব্দুর রাজ্জাক খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর তিনি কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
এবার নির্বাচনী প্রচারণায় ড. রাজ্জাক মধুপুর উপজেলার পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা, ধলপুর, নেদুর বাজার, গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইল বাইদ, কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাজার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।
টাঙ্গাইলের মধুপুরের আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে  নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান