“সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই”
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের রায় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছেন আদালত।
নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
তিনি বলেন, অথচ বিএনপি এবং তাদের দোসররা একতরফাভাবে বিরোধিতা করছে। বিএনপি লিফলেট বিতরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড – যেটাই করুক না কেন নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, লিফলেট বিতরণের মতো লোক দেখানো কর্মসূচির আড়ালে বিএনপি গুপ্ত হামলা এবং ভয়ংকর নাশকতার পরিকল্পনা করছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
আরও পড়ুনঃ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪





