বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহার মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।
শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুনঃ এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন





