ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতে ৮ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।
আজ মঙ্গলবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার কথা রয়েছে।
এ বিষইয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই, কাঞ্চিপুরামসহ বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শহরগুলোর বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাতের প্রভাবে এরইমধ্যে চেন্নাইয়ে আটজনের প্রাণহানি হয়েছে।
এছাড়াও চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, নাগাপত্তনম, কুড্ডালোর, তিরুবাল্লুর জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চেন্নাই পুলিশ জানিয়েছে, ভারি বৃষ্টিতে শহরে আটজনের মৃত্যুর খবর পেয়েছে তারা।
এদিকে আজ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম। তখন তার গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১০ কিলোমিটার।
আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”





