থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুরঘতনায় ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
সোমবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
দ্বিতল বাসটি ব্যাংককের দক্ষিণ বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাভি জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর বাসটি প্রচুয়াপ খিরি খান প্রদেশে একটি মহাসড়কে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
স্থানীয় পুলিশ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না, এছাড়াও চালকের পর্যাপ্ত ঘুমের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে কি না তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”





