কলকাতা বিশ্ব সংযোগ

মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১৩

ভারতের মণিপুর রাজ্যের তেঙ্গনৌপালে অজ্ঞাত দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

সোমবার রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলার একটি গ্রামে ব্যাপক বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও অনেকগুলো বুলেট পাওয়া গেছে।

রাজধানী ইম্ফল থেকে একজন কর্মকর্তা বলেন, আমরা এখনো নিহতদের পরিচয় শনাক্ত করতে পারিনি। এছাড়াও তারা কোন সশস্ত্র গোষ্ঠীর তাও এখন আমরা জানাতে পারছি না। তারা মারা যাওয়ার পর ঘটনাস্থল থেকে অস্ত্র লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর মাত্র একদিন আগেই রাজ্যের কম বেশি সব এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়। তার পরেই প্রকাশ্যে এলো এই সংঘাতের ঘটনা। এরইমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত মে মাস থেকেই মেইতেই এবং কুকিদের সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের ইম্ফলসহ আশপাশের এলাকা। যদিও সেই সংঘর্ষের প্রভাব পড়তে দেখা যায়নি তেঙ্গনৌপালে।

চাকরির কোটা এবং জমির অধিকার নিয়েই রাজ্যটিতে জাতিগত সহিংসতার সূত্রপাত হয়। এই সংঘাতে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন ১৮০ জন। আহতের সংখ্যা অনেক। বাস্তুহারাও হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা