“জামায়াত-হেফাজত-রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা”
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, জামায়াত, হেফাজত, রাজাকার ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি। মতুয়াদের উদ্বাস্তু করার কারিগর যারা, তাদের আশ্রয় দিচ্ছেন মমতা। কোনো মতুয়া প্রাণ থাকতে মমতা ও তার পার্টিকে ভোট দেবে না।
অভিযোগ উঠেছে, নদীয়া জেলার কল্যানিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার সক্রিয় কর্মী মিহির কুমার বিশ্বাসকে হাসুয়া দিয়ে আঘাত করেন আরমান তরফদার ও আরবাজ তরফদার নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী। আহত বিজেপি কর্মীকে কল্যানি জহরলাল নেহেরু হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেণ শুভেন্দু।
তিনি বলেন, আমার মা গায়ত্রী ভট্টাচার্যকেও বরিশাল ছাড়তে হয়েছিল। মতুয়ারা কেউ ইচ্ছা করে বাংলাদেশ ছাড়েনি। তাদেরকে তাড়ানো হয়েছে। এক কাপড়ে খালি পায়ে পালিয়ে এসেছেন।
শুভেন্দু আরও বলেন, যে মমতা ব্যনার্জি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলেন, যে মমতা সরকারি টাকায় মাতা বীণাপানি দেবীর চিকিৎসা করিয়ে বলেন, আমি টাকা দিয়ে করেছি, সেই মমতা ব্যানার্জি মতুয়াদের একটি ভোটও পাবে না।





