ভারতকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। প্রায় অজেয় হয়ে উঠা ভারত ফাইনালে এসেই প্রথম হার দেখলো। ১ লাখ ৩২ হাজার দর্শককে কাঁদিয়ে ওয়ানডেতে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।
দেখা গেল অস্ট্রেলিয়া যখন বিজয়-উল্লাস করছে, পুরো স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা।
আহমেদাবাদে আজ (রোববার) বিশ্বকাপ ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। একতরফা খেলে তারা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।
এর আগে ২০০৩ বিশ্বকাপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো ভারত। ২০১১ সালের পর আবারও বিশ^কাপ ফাইনালে উঠলেও তৃতীয়বারের মত শিরোপা জিততে ব্যর্থ হলো রোহিত শর্মার দল।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৪০/১০, ৫০ ওভার (রাহুল ৬৬, কোহলি ৫৪, স্টার্ক ৩/৫৫)।
অস্ট্রেলিয়া : ২৪১/৪, ৪৩ ওভার (হেড ১৩৭, লাবুশেন ৫৮*, বুমরাহ ২/৪৩)।






জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার - Tathya Sangjog
November 20, 2023[…] আরও পড়ুনঃ ভারতকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট… […]