খেলার সংযোগ ফিচার

থাকছেন না লিটন; নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন-বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ।

এর মধ্যে হাসান মাহমুদ সীমিত ওভারে বেশ পরিচিত মুখ এখন, তবে টেস্ট ফরম্যাটে এর আগে খেলেননি। হাসান মুরাদ ২টি আর দিপু জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

এদিকে লিটন দাসের চোটে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার নাইম হাসানও।

সিরিজে স্থান পেয়েছে; নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক লিটন দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এ সিরিজে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শান্তকে।

আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার