মহাখালীর ১৪ তলা ভবনে আগুন; ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
রাজধানীর মহাখালীতে ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৫টা ৭ মিনিটে তাদের প্রথম ইউনিট পৌঁছায়। প্রতিবেদন লেখা পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।
এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজনের মধ্যে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে।
আগুনের ঘটনার পর এক ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে দৌড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নামতে থাকেন তারা।
আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”





