জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বিএনপি হামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না”

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। তবে আগ বাড়িয়ে কোনো উসকানি দেওয়ার প্রশ্নই ওঠে না। দেশের যত উন্নয়ন তা বিএনপির ধারণার বাইরে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার।

কর্ণফুলী টানেলের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে তা হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। মুক্তিযুদ্ধের চেতনা নয় তারা ৪৭ এর দ্বিজাতিতত্ত্ব ধারণ করে বলেই ৭১ এর পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার। তারা কি ৭৫ এর হাতিয়ার ধারণ করে শেখ হাসিনাকে হত্যা করতে চায়?

তিনি বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র