জাতীয় দেশ সংযোগ রাজনীতি

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) চতুর্থ চালান পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মকর্তারা স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান অলক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় ইউরেনিয়াম। শুক্রবার ভোরে ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়। সাড়ে ৯টার দিকে রূপপুরে পৌঁছায়।

ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

আরও পড়ুনঃ শিশুদের নিয়ে‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখলেন তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র