জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে; তবুও একদল মানুষ সমালোচনাই করতে পারে”

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে। তবুও একদল মানুষ আছে যারা শুধু সমালোচনাই করতে পারে। এরা দেশের উন্নয়ন দেখে না। স্বাধীনতার আগে যারা পাকিস্তান চেয়েছিল, তাদের সেই পাকিস্তান আজ বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে।

আজ বুধবার শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, যারা দশ বছরের একটি শিশুকে হত্যা করতে পারে তাদের মানসিক চিন্তাভাবনা সম্পর্কে সজাগ থাকতে হবে। এমন মানসিকতার মানুষ এখনও বাংলাদেশে অবস্থান করে। এরাই বাংলাদেশের জেগে ওঠানে অবদমন করতে সদা তৎপর থাকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে অনেক রাষ্ট্রনেতা হত্যার শিকার হয়েছেন। কিন্তু এভাবে পরিবার-পরিজনসহ হত্যাযজ্ঞ চালানোর মতো ঘটনা বিরল। মানুষ কতটা হিংস্র হলে এমন কাজ করতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য সমগ্র বাঙালিকে এক কাতারে নিয়ে এসেছিলেন। এক জয়বাংলা স্লোগান বাঙালিকে এক করে দিয়েছিল। অথচ বঙ্গবন্ধুকে হত্যার পর একটি গোষ্ঠী এ স্লোগানকেই মুছে দিতে চেয়েছিল। সহজেই বোঝা যায়, যারা জয় বাংলার বিপক্ষে তারা বাংলাদেশকে ধারণ করে না।

কেমন বাংলাদেশ হওয়া উচিত সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, আধুনিকমনস্ক এবং সুন্দর। যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শেখ রাসেলের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, একজনের জন্মদিন হওয়ার কথা আনন্দঘন। অথচ বারবার বক্তব্যে মৃত্যুর প্রসঙ্গ চলে আসছে। যারা এই মৃত্যুর সঙ্গে জড়িত, যারা এখনও সেই হিংস্র আদর্শে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র