জাতীয় ঢাকা সংযোগ দেশ সংযোগ ফিচার রাজনীতি

“দেশের অর্থনীতি পুরোপুরি ফাঁপা বা ফোকলা করে দেওয়া হয়েছে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতি পুরোপুরি ফাঁপা বা ফোকলা করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে পুরো সম্পদ তারা লুট করে নিয়ে চলে গেছে। সেই লুটের টাকা বিদেশে পাচার করেছে।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে দেশের অর্থনীতির চিত্র তুলে ধরে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন পত্রিকা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত আমাদের জানা মতে- ২০০৯ সাল থেকে ২০২৩ সালের ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, একেবারে লুট।

তিনি আরও বলেন, এখানে কোনো নতুন বিনিয়োগ নাই, কোনো নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। যার ফলে দারিদ্র্য একই রকম রয়ে গেছে। মানুষের প্রকৃত আয়ের ফারাক ও বৈষম্য দিন দিন বাড়ছে। এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, এখন একটা পয়েন্ট অব রিটার্নে গিয়ে দাঁড়িয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্থাটি বলছে, এখানে দুটি সোসাইটি তৈরি হয়ে গেছে… একটি হচ্ছে খুবই বড়লোক শ্রেণি- যারা বিদেশে যায়, দামি পোশাক পরে, দামি গাড়িতে চড়ছে। অন্য শ্রেণি গুলশানেই দেখবেন সিগন্যাল পার্টগুলোতে ভিক্ষার হাত বাড়িয়ে দিচ্ছে। অসংখ্য মানুষ যারা প্রতিদিনের খাবারটুকুও সংগ্রহ করতে পারে না। এটাই হলো দেশের বর্তমান বাস্তবতা।

আরও পড়ুনঃ “এ্যানির বাসার কোনো দরজা ভাঙা হয়নি; মিথ্যা বলেছেন তিনি”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র