জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করলে প্রতিহত করবো”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পূজাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইবে। তাই কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার বিপক্ষের অপশক্তিরা দেশের উন্নয়ন চায় না। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। সামনে দুর্গাপূজা।

তিনি বলেছেন, এক সময় এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেনি। প্রতিমাসহ মন্দির ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুপল্লি। বর্তমান সরকারের আমলে পূজার উৎসবে তাদের আর আতঙ্কে থাকতে হয় না।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসঙ্গে কাজ করে আমরা দেশকে উন্নত করতে চাই।

আরও পড়ুনঃ প্রথম যাত্রী হিসেবে বিশেষ ট্রেনে পদ্মা রেল সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র