জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

প্রথম যাত্রী হিসেবে বিশেষ ট্রেনে পদ্মা রেল সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধনের পর একটি বিশেষ ট্রেনে প্রথম যাত্রী হিসেবে পদ্মা পাড়ি দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের পদস্থ কর্মকর্তাদের নিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ট্রেনে করে পদ্মা রেল সেতু দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যান তিনি।

উদ্বোধনের পর ট্রেনে ওঠার আগে নিজ হাতে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সংকেত দেন তিনি।

দুপুরে ভাঙ্গায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাবেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এরপর দোয়া ও মোনাজত করা হয়।

আরও পড়ুনঃ পদ্মা সেতুতে চললো ট্রেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র