অন্যান্য ফিচার বিশ্ব সংযোগ

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে বিদেশি নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন

ইসরাইলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো হামলায় ইসরায়েলে থাকা বিদেশি নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চানা পাতারোচোক জানিয়েছেন, ইসরাইলে ১২ থাই নাগরিক নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়াও ১১ জনকে বন্দি করে নিয়ে গেছেন হামাস।

প্রতিবেদনে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) বরাত দিয়ে বলা হয়, এছাড়া হামাসের রকেট হামলায় ইসরাইলের বিভিন্ন শহরে থাকা নেপালের ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। নিজের পড়াশুনা ও পরিবারের ভরণপোষণের জন্য হামাসের হামলার শিকার ইসরাইলের শহরগুলোতে কাজ করত নেপালের এ শিক্ষার্থীরা। ইসরাইলের নেপাল দূতাবাস এএনআইকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নেপাল দূতাবাস জানিয়েছে, হামাসের হামলায় কমপক্ষে ৭ নেপালি শিক্ষার্থী আহত এবং ১৭ নেপালি শিক্ষার্থী হামাসের হাতে বন্দি হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এদিকে, হামাসের হামলার মুখে ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ার নাগরিকরা ইসরাইল ছেড়েছে। পোল্যান্ডের নাগরিকদের জন্য সামরিক বিমান পাঠাচ্ছে দেশটির সরকার। এছাড়াও দুটি বিমানে করে ইসরাইল থেকে ২১৫ নাগরিককে নিজ দেশে নিয়ে গেছে হাঙ্গেরি সরকার। এদিকে, সোমবার সকালে ইসরাইল থেকে প্রথম বিমানে ১২০ নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে পোল্যান্ড।

 

আরও পড়ুনঃ বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান তথ্যমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার