জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

প্রধানমন্ত্রী সহানুভূতিশীল বলেই বেগম জিয়া কারাগারের বাইরে আছেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাদহমুদ বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের নির্বাহী আদেশ বাতিল করে তাকে কারাগারে পাঠালে বিএনপি বুঝতে পারবে মহানুভবতা কত বড়। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল বলেই বেগম জিয়া কারাগারের বাইরে আছেন।

সচিবালয়ে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

একই অবস্থায় শেখ হাসিনা থাকলে বেগম জিয়া এমন মানবিক কাজ করতেন না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের কোনো ফল আসবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সব কর্মীতো আন্দোলনের মাঠে নামেনি। বিষয়টি নিয়ে বিএনপির আত্মোপলব্ধি হওয়া উচিত।

বাংলাদেশের নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা চলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এবং তাদের পেইড এজেন্টরা বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র