অন্যান্য বিশ্ব সংযোগ

তিনশ’র বেশি রোগীর কিডনি চুরি করে বিক্রি করলেন চিকিৎসক

পাকিস্তানে তিন শতাধিক রোগী কিডনি অস্ত্রোপচারের সময় চুরি করা ও বিক্রির অভিযোগে এক চিকিৎসক ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা হয়েছে।

রোববার পাকিস্তানের পাঞ্জাবের লাহোর থেকে তাদের গ্র্রেফতার করা হয়। গ্রেফতার ওই চিকিৎসকের নাম ফাওয়াদ মুখতার।

এ বিষয়ে ফাওয়াদ মুখতার পুলিশকে জানিয়েছেন, তার নেতৃত্বাধীন একটি চক্র এখন পর্যন্ত মোট ৩২৮ রোগীর দেহ থেকে কিডনি চুরি করেছে। চুরি করা এসব কিডনি দেশের বিভিন্ন ধনি খরিদ্দারদের কাছে বিক্রি করা হতো । এসব কিডনির প্রতিটি বিক্রি হয়েছে ১ কোটি পাকিস্তানি রুপি।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অসাধু এ চক্রটির কার্যক্রম ছিল পাঞ্জাব থেকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মির পর্যন্ত। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করানো বা অস্ত্রোপচারের সামর্থ্য নেই এমন রোগীদের টার্গেট করত চক্রটি। তারপর নামমাত্র অর্থে অস্ত্রোপচারের লোভ দেখিয়ে এ রোগীদের নিয়ে আসা হতো।

লাহোর ও অন্যান্য শহরের বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভবনকে ক্লিনিক আকারে সাজানো হতো। সেসব ‘ক্লিনিকে’ অস্ত্রোপচার করা হতো রোগীদের। ফাওয়াদ মুখতার নিজে এসব অপারেশন করতেন; আর এসব অপারেশনের সময় তার প্রধান সহকারী ছিলেন একজন মোটর মেকানিক। অস্ত্রোপচার করতে গিয়ে এ পর্যন্ত তিন জন রোগী প্রাণ হারিয়েছেন।

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বলেন, এই নিষ্ঠুর অসাধুচক্রের কার্যক্রমের বিবরণ শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠেছে। আমার জনা মতে, পাকিস্তানে এখনও এমন বেশ কয়েকটি অসাধু চক্র সক্রিয় আছে। তাদের মধ্যে একটি আজ ধরা পড়ল।

আরও পড়ুনঃ নতুন ভবন উদ্বোধন, শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করবে প্রগতি গ্রন্থাগার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা