অন্যান্য জাতীয় ঢাকা সংযোগ দেশ সংযোগ

২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

আজও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৫৮ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২৬ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২২৪ জন।

২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন ও ঢাকার বাইরের আটজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮১ হাজার ২১৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬১৫ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৫ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৮ হাজার ৮৫২ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নয় হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৫৩৮ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ৪২৯ জন।

আরও পড়ুনঃ “বিএনপির আওয়াজ- খালি কলসি বেশি বাজার মতো”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র