তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে টাইগারদের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
এবাদের বিশ্বকাপের বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ।
দলে আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি এক তৃতীয়াংশ কমেছে





