ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে পনাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ
এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো। ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। ৪ বল বাকী থাকতে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে খালেদ ৬০ রানে ও মাহেদি ৪৫ রানে ৩টি করে, মুস্তাফিজ ২টি ও হাসান-নাসুম ১টি করে উইকেট নেন।
দুই সিনিয়র তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড বোলারদের সামনে। ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১.১ ওভারে অলআউট হলো ১৬৮ রানে। ফলে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় নিয়েই মাঠ ছাড়লো টাইগাররা।
ইশ সোধি একাই ৩৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এই প্রথম নিউজিল্যান্ডের কোনো স্পিনার আন্তর্জাতিক ওয়ানডেতে ৬ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালো। এর আগে ব্যাট হাতে ৩৯ বলে ৩৫ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে ইশ সোধির অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হারতে হলো বাংলাদেশকে।





