অন্যান্য দেশ সংযোগ ফিচার

“নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া রোধকল্পে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি-নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে, নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধকল্পে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি অভিযান পরিচালনা করেছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৮০৩টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি বলেন, অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে ভারত, চীন ও পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৩ হাজার ৭৭ দশমিক ২৯ মিলিয়ন (প্রায় ২৩ বিলিয়ন) মার্কিন ডলার।

মন্ত্রীর তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে সর্বোচ্চ সাত হাজার ১৬০ দশমিক ৮১ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। আর পাকিস্তানের সঙ্গে ঘাটতি ৪৬৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ১৪ দশমিক ২৯ এবং আফগানিস্তানের সঙ্গে ১ দশমিক ৪৯ মিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।

অন্যদিকে বাণিজ্য উদ্বৃত্ত আছে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের সঙ্গে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৫ হাজার ৪৮৮ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার