দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের ওড়িষ্যায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িষ্যা রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে হওয়া ওই বজ্রপাতে হতাহতের এসব ঘটনা ঘটে।

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িষ্যা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, ভুবনেশ্বর ও কটক শহরসহ ওড়িশ্যার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুজন ও আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুরসহ ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুরদাতে বজ্রপাতের ফলে তিনজন আহত হয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর ও কটক শহরে শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি ও ৯৫.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এমন পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে ও রোববার নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগলে খাবারগুলো থেকে দূরে থাকুন

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য