অর্থ-বাণিজ্য

ভারত সিদ্ধচাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ নিশ্চিতে ভারত এবার সিদ্ধচাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

শুক্রবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করা হলো।

গত ২০ জুলাই বিশ্বের বৃহত্তম এই চাল রফতানিকারক দেশটি বাসমতি ছাড়া অন্য সব চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির মোট চাল রফতানির প্রায় ৮০ শতাংশই হচ্ছে এই জাতের চাল।

এ ছাড়া ইউএসডিএ ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের তথ্য বলছে, বিশ্বব্যাপী চাল বাণিজ্যের ৪০ দশমিক ৫ শতাংশই রয়েছে ভারতের দখলে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের এই বৃহত্তম রফতানিকারক দেশের এমন সিদ্ধান্তে বিশ্ববাজারে চালের সরবরাহ কমে যাবে। যার কারণে আরও বাড়বে চালের দাম। এরই মধ্যে বিশ্ববাজারে চালের দাম বিগত ১২ বছরের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।

জুলাই মাসে জাতিসংঘের খাদ্য সংস্থার চালের মূল্য সূচক প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। কারণ, ভারত চাল রফতানিতে বিধিনিষেধ আরোপ করার পর অন্যান্য রফতানিকারক দেশগুলোয় চাহিদা ও দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

এদিকে এই মাসের শুরুর দিকে এশিয়ার বাজারে চালের দাম বিগত প্রায় ১৫ বছরের মধ্যে সর্বোচ্চে উঠে যায়, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফলে ফিলিপাইন ও কিছু আফ্রিকান দেশগুলোর মতো আমদানিকারকদের চাল আমদানি করতে বাড়তি অর্থ গুনতে হবে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল : ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক