অর্থ-বাণিজ্য

সর্বোচ্চ আয় ও মুনাফায় রেকর্ড গড়ল বাংলাদেশ ব্যাংক

ডলার বেচাকেনায় অনিয়ম, ৬ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি

২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের আয় বেড়েছে ১৪৮ শতাংশেরও বেশি। অন্যদিকে মুনাফা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকারও বেশি আয় করেছে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ আয় ছিল ২০১৯-২০ অর্থবছরে। সে বছর বাংলাদেশ ব্যাংকের মোট আয় ছিল ৮ হাজার ৬০৮ কোটি টাকা।

আয়ের পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা নিয়ে ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মোট মুনাফা ১০ হাজার ৮৭১ কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে ১০ হাজার ৬৫২ কোটি টাকা।

মেজবাউল হক জানান, ২০২২-২৩ অর্থবছরে সরকারকে দেয়া ঋণের সুদ থেকে আয় হয়েছে ৭ হাজার কোটি টাকা। এর বাইরে বাণিজ্যিক ব্যাংকের সুদ থেকে ২ হাজার কোটি টাকা এবং রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে ৬ হাজার কোটি টাকা আয় হয়েছে।

২০২১-২২ অর্থবছরের সঙ্গে তুলনামূলক পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছরে মুনাফা বেড়েছে ৭ হাজার ৫৭৭ কোটি টাকা।

মেজবাউল হক জানান, এর আগে বাংলাদেশ ব্যাংক এ পরিমাণ আয় বা মুনাফা কোনটিই করেনি। এটিই ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ ভুল করেও এই ফলের বীজ খাবেন না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক