দেশ সংযোগ ফিচার

মানহানির মামলায় কারাদণ্ডের পরিবর্তে জরিমানার শাস্তি নির্ধারণ করা হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মানহানির মামলা অজামিনযোগ্য ছিল। সেটাকে জামিনযোগ্য করা হয়েছে। সকল মানহানির মামলা এখন জামিনযোগ্য। মানহানির মামলায় কারাদণ্ডের পরিবর্তে জরিমানার শাস্তি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট (ডিএসএ) পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,

আইনমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইন নামের নতুন একটি আইনের অনুমোদন দেয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেগুলো সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো পরিবর্তন করা হয়নি। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখে নতুন আইন করা হয়েছে।

ডিজিটাল প্রগ্রেস (অগ্রগতি) সঠিকভাবে মূল্যায়ন করতে আইনটির নাম দেয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এ আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, সাইবার নিরাপত্তার জন্য যেসব ধারাগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল, সেগুলো এখানে অক্ষুণ্ন রাখা হয়েছে। সেইগুলোর কোনো পরিবর্তন করা হয়নি, যোগ করেন মন্ত্রী।

তিনি জানান, দ্বিতীয়ত, যেটা করা হয়েছে—ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা, যেমন মানহানির যে ধারাটা ছিল, সেই ধারায় আগে শাস্তি ছিল কারাদণ্ড। সেই কারাদণ্ডের জায়গায় এখন জরিমানার বিধান করা হয়েছে। অর্থাৎ মানহানির একমাত্র সাজা জরিমানা।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ এসব কারণে শিশুরা একগুঁয়ে হয়ে যায়

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার