দেশ সংযোগ

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

ব্রাজিলের ছয় দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে আরও অন্তত ৫৮ জনকে।

বুধবার এক বিবৃতিতে রিও ডি জেনিরো এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানায় শহরটির পুলিশ।

এর আগে সাও পাওলোয় পাঁচ দিনব্যাপী অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হন।

এছাড়াও, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে গেল শুক্রবার (২৮ জুলাই) থেকে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্সের একজন পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য