দেশ সংযোগ

নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ৩

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সির ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে ওঠার সময় একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক নাসির উদ্দিন মারা যায়। স্থানীয়রা আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ রাতে হঠাৎ ঘুম ভাঙ্গলে এই মারাত্মক রোগের শিকার হতে পারেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য