দেশ সংযোগ

ভারতের হরিয়ানায় জাতিগত সহিংসতায় নিহত ৪

ভারতের হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রা ঘিরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৩০ জন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (৩১ জুলাই) রাজ্যটির নুহু জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ। মাঝপথে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বজরং দলের সমর্থকরা, শুরু হয় সংঘাত। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। জীবন বাঁচাতে আশপাশের ধর্মীয় স্থানগুলোতে আশ্রয় নেয় প্রায় তিন হাজার সাধারণ মানুষ।

কয়েক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে ব্যর্থ হয় তারা। দিনব্যাপী সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

পরে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে আশ্রয় নেয়াদের উদ্ধার করে পুলিশ। গুরুগ্রামে জারি করা হয় ১৪৪ ধারা। একইসঙ্গে ওই এলাকায় বড় ধরনের যেকোনো জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাময়িক বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য