দেশ সংযোগ ফিচার

“দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে যত প্রোপাগান্ডা হোক, বিষোদগার করুক, আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা করুক ষড়যন্ত্র করুক শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের গল্প শোনাবেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রুপ নিবে। এই জনসমুদ্র মহাসমুদ্রে রুপ নিবে এবং রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এই দেশের জনগণ।

তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী অপশক্তি এদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার