যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় এক বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিজ দোকানে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয়ের এক যুবক। নিহতের নাম আবুল হাসেম (৪২)।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের পাশে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে। ।
নিহত ব্যক্তি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী জুলফিকার আহমেদের সাত ছেলে দুই মেয়ের মধ্যে আবুল হাসেম পঞ্চম ছিলেন।!
সাত ভাই দুই বোনের পরিবারের মধ্যে বড় ভাই আব্দুল হক ১৯৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের যান। তারপর পালাক্রমে বাবা মা, পাঁচ ভাই ও দুই বোনকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। দেশে থাকা ছোট ভাই রুহুল আমিনের যুক্তরাষ্ট্রে যাওয়ার সকল প্রক্রিয়া শেষের পথে। তিনি চার থেকে পাঁচ মাসের মধ্যে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য পাড়ি জমাবেন।
রুহুল আমিন সময় সংবাদকে জানান, রোববার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট বোন ফোন করে জানান, আবুল হাসেমকে নিজ দোকানে সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আইভিএফ চিকিৎসাধীন দম্পতিদের খাদ্যতালিকায় এই জিনিসগুলো অবশ্যই রাখবেন





