দেশ সংযোগ

ইকুয়েডরে কারাগারে ‘গ্যাং ওয়ারে’ নিহত ৩১

ইকুয়েডরে একটি কারাগারে গ্যাং ওয়ারে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনার পরপরই দেশের কারাগারগুলোতে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গুয়াকিল প্রশাসনের কৌঁসুলি জানিয়েছে, কারাগারে বিভিন্ন গ্যাংয়ের মধ্যকার সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ৭০০ অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে গুয়াআস কারাগারে।

কৌঁসুলি আরও জানিয়েছেন, প্রতিপক্ষ গ্যাংগুলোর মধ্যকার সংঘর্ষে আরও অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

ইকুয়েডর কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াআস কারাগারের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কারাগারটিতে বর্তমানে ৫ হাজার ৬০০ বন্দী রয়েছেন।

সরকার জানিয়েছে, এই গ্যাং ওয়ারের সময় অন্তত ১২০ জন কারারক্ষীকে জিম্মি করেছিল গ্যাংগুলো। তাদের সবাইকে মুক্ত করা হয়েছে। দেশের ৬টি কারাগারে এই সংঘর্ষ সংঘটিত হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য