দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪১ জন। ঢাকার বাইরের বাসিন্দা ৬৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ৯৫৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ১৫৪ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন এক হাজার ৮০১ জন।

এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ হাজার ৬১৪ জন এবং ঢাকার বাইরের পাঁচ হাজার ২০৩ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১০৬ জন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ‘অ্যাসপার্টাম’ যুক্ত এই খাবারগুলি বাচ্চাদের স্বাস্থ্য নষ্ট করে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার