দেশ সংযোগ ফিচার

রাজধানীতে নির্মাণাধীন মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে ৩ শ্রমিক নিহত

পিটিয়ে হত্যা

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক।

নিহতরা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ মিক্সড ফ্রুট জুসের পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার