ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
ময়মনসিংহে ভালুকায় জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। নিহত শিশুটির বয়স আট বছর।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জুমার নামাজ পড়িয়ে ৮ বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন ওই ব্যক্তি। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত এই যোগাসনগুলো অনুশীলন করুন





