দেশ সংযোগ

মুন্সিগঞ্জে বজ্রপাতে দুই পথচারীর মৃত্যু

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুরে বজ্রপাতে দুই পথচারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার কনকশার গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি দুপুরে কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে নামেন। তারা হাঁটতে শুরু করলেই হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বৃষ্টি চলাকালীন দুই পথচারী গ্রামের সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “শর্তসাপেক্ষে এসকর্ট পাচ্ছেন ৪ দেশের রাষ্ট্রদূত”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য