দেশ সংযোগ ফিচার

উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবাতেই ঘাটতি রয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালের কাঙ্খিত সেবা বাদ দিয়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সম্ভব না। অথচ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবাতেই ঘাটতি রয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর একটি বেসরকারি রিসোর্ট সেন্টারে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় কর্তৃক আয়োজিত ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, উপজেলা পর্যায়ে বেড সংখ্যা বৃদ্ধি করা, ডায়ালাইসিস বেড দেয়া, উপজেলা হাসপাতালেই অপারেশন থিয়েটারে চালুর উদ্যোগসহ নানাবিধ কাজ করে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মান দ্বিগুণ বাড়ানো হচ্ছে। কারন উপজেলা পর্যায়ে সেবার মান না বাড়িয়ে, দেশের মানুষের জন্য কাঙ্খিত সেবা নিশ্চিত করা অসম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অনেক জায়গাতেই মেশিন নষ্ট ছিল। কিছু জায়গায় মেশিনই ছিল না। লোকবলের অভাব ছিল। জেলা পর্যায়ের মতো উপজেলা পর্যায়ে আমরা বিশেষ নজর দিয়েছি। নষ্ট মেশিন মেরামত করা ও প্রয়োজন অনুযায়ী নতুন মেশিন কেনা হয়েছে। তদবির করে উপজেলা পর্যায় থেকে বদলি নিয়ে ঢাকায় আসা বন্ধ করা হয়েছে। পর্যাপ্ত লোকবল নিয়োগ দেয়া হচ্ছে। পর্যাপ্ত টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট নিয়োগের কাজ চলমান আছে।

স্বাস্থ্যখাতের সেবার মান বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার আপনাদের জন্য সবকিছুই করবে। সেবাদানে আপনাদের আন্তরিকতা থাকতে হবে। নেতৃত্ব দিতে হবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে মনে দেশপ্রেম নিয়ে। শেখ হাসিনা যেমন শত বাধা উপেক্ষা করেও দেশের দায়িত্ব কাধে তুলে নিয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে দিনরাত নির্ভিক কাজ করে যাচ্ছেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করে যাচ্ছেন, আপনাদেরকেও সেভাবে কাজ করতে হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ কৃত্রিম ফুড কালারের ক্ষতিকর দিকগুলো জেনে নিন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার