নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।
আজ শুক্রবার সিলেট জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে পহেলা বৈশাখের শোভাযাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দিতে কখনও ভুল করে না। সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নববর্ষের শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ জুন মাসে একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





