জাতীয়

কক্সবাজারে ট্রাকের চাপায় নিহত ৩

পিটিয়ে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এদিকে মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুনঃ এই ৫ টি নিয়ম মানলে হরমোনের ভারসাম্য রক্ষা হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র