Uncategorized

নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় এবং বাসটিতে আগুন ধরে যাওয়ায় ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার ২১ জন যাত্রী বহনকারী ওই বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে যায় এবং বাউচি রাজ্যের উডুবো গ্রামে গরম থেকে রেহাই পেতে একটি গাছের ছায়ায় আশ্রয় নেওয়া জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়।

পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মাদ ওয়াকিল এক বিবৃতিতে বলেন, গাড়িটিতে আগুন ধরে যাওয়া বিস্ফোরিত হয় এবং এতে ২১ জন যাত্রীর সকলে এমনভাবে পুড়ে মারা যায় যে, তাদেরকে চেনা কঠিন হয়ে পড়ে।

তিনি আরো জানান, এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ওই পুলিশ সদস্য মারা যায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান